1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী জাহিদুর রহমানের ওয়েবসাইট উদ্বোধন

  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী জাহিদুর রহমানের ওয়েবসাইট উদ্বোধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ আসনের জন্য একটি আধুনিক নির্বাচনী ওয়েবসাইট চালু করা হয়েছে।
গত রোববার রাতে প্রেসক্লাব হলরুমে নির্বাচনী ওয়েবসাইট শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজলো চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,সুধীজন, দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রিন্ট মিডিয়া প্রমুখ।
শিক্ষার্থী মুজাহিদ তাবাসসুম মোহনা বলেন, ওয়েবসাইটটির মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, উন্নয়ন ভাবনা তুলে ধরা এবং রাজনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা। এই ওয়েবসাইটি কেবল একটি তথ্যভান্ডার নয় এটি জাহিদুর রহমান সাহেরে সাথে সরাসরি সম্পর্কের একটি ডিজিটাল ভিত্তি। আধুনিকতার এই ছোঁয়া আমাদের ঠাকুরগাঁও -৩ আসনকে সারা দেশের মাঝে একটি মডেল আসনে পরিনত করবে।
এখানে প্রার্থীর পরিচিতি, রাজনৈতিক অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থমূলক বার্তা তুলে ধরা হয়েছে।
ডিজিটাল মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছাতে এটি একটি সমসাময়িক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ওয়েবসাইটটি তৈরি করেছেন এআইইউবি (অওটই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজাহিদ তাবাসসুম মোহনা।
স্থানীয় তরুণদের প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park