
ফজলুর রহমান:
রংপুরে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় পুলিশ সুপারের কার্যালয়, রংপুরে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রংপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
এসময় জেলা পুলিশের সদস্য আফরিন আরা নায়েক থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) এবং শাহিন আলম নায়েক থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিঃ) পদে পদোন্নতি লাভ করেন।
র্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম শেষে পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে জেলা পুলিশ, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সুশান্ত চন্দ্র রায়, রিজার্ভ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরআই)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।