1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ২৫ বার পঠিত

বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার

 

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমতলা গ্রামের এক সনাতন ধর্মাবলম্বীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত (৩০ জানুয়ারি) আনুমানিক রাত ৯টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি হলেন আমতলা গ্রামের বাসিন্দা শ্রী রবীন্দ্রনাথ পাল। আগুন লাগার পর প্রথমে স্থানীয় গ্রামবাসীরা মোটরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park