1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীর বাগমারায় গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২৮ বার পঠিত

রাজশাহীর বাগমারায় গলাকাটা লাশ উদ্ধার

 

মো:গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় মাহাবুর (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের রামপুর– বাইগাছা মোড় সংলগ্ন একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহাবুর ২ নং নরদাশ ইউনিয়নের হাটমাধনগরের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে কলাবাগানের ভেতর একটি মোবাইল ফোন বাজতে শুনে এক পথচারী সেখানে যান। মোবাইলটি রিসিভ করার পর তিনি জানতে পারেন ফোনটি মাহাবুরের। এ সময় আশপাশে খোঁজ নিতে গিয়ে কলাবাগানের ভেতর গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রবিউল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি। তবে এনজিওর টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে কারো সঙ্গে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা দায়ের হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ’ও বিভিন্ন সূত্র যাচাই করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park