1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম মজিবর রহমান এমপির আজ ১০ম মৃত্যুবার্ষিকী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম মজিবর রহমান এমপির আজ ১০ম মৃত্যুবার্ষিকী

 

মো: তোছাদ্দেকুর রহমান,
লালমনিরহাট জেলা প্রতিনিধি: তৃণমূল মানুষের আপনজন এবং পথপ্রদর্শক মজিবর রহমান সাহেব তাঁর কর্ম ও আদর্শের মধ্য দিয়ে জনগণের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

আজকের এই শোকাবহ দিনে সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।

 

সংক্ষিপ্ত জীবনী :
মরহুম মজিবর রহমান ১৩ অক্টোবর, ১৯৪১ সালে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম উজির মোহাম্মদ ও মাতার নাম মহিতোন নেছা।

মরহুম উজির মোহাম্মদ ভাদাই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। মরহুম মজিবর রহমান ভাদাই জিএস এম ই স্কুলে অস্টম শ্রেণি, রংপুর কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণি অধ্যয়ন করে ১৯৫৭ সালে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে মেট্রিকুলেশন পাশ করেন।

কারমাইকেল কলেজ হতে ১৯৫৯ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৬৫ সালে বিএ পাশ করেন। রাজশাহী টিটি কলেজ হতে ১৯৬৭ সালে বি.এড ডিগ্রী অর্জন করেন। মরহুম মজিবর রহমান ১৯৬২ সালে ভাদাই গিরিজা শংকর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন।

১৯৬৭ সালে ০১ আগস্ট প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু কান্তেশ্বর বর্মণ তাঁর হাতে প্রতিষ্ঠানের সমস্ত দায়িত্ব অর্পন করেন। প্রধান শিক্ষক থাকাকালীন তার সততা, নিষ্ঠা, কর্মদক্ষতা ও উন্নয়ন মূলক কাজে দক্ষতার জন্য এলাকার জনসাধারণ তাকে ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেন, এর মধ্য দিয়েই তাঁর রাজনীতিতে শুভ সূচনা ঘটে।

১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন।এরপর একটানা সাতবার অপরাজিত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন। তিঁনি একাধারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য হিসেবে ৪২ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও অসাম্প্রদায়িক মানুষ হিসেবে সবার কাছে সম্মানের পাত্র ছিলেন।তিনি দীর্ঘ সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সবার প্রিয় মানুষটি ২০১৬ সালের ৩০ জানুয়ারি সকলের মায়া ত্যাগ করে ইন্তেকাল করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park