
মোঃ নুরুজ্জামান,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও–২ আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে ক্রমবর্ধমান গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলার ধনির হাট, ধর্মনগর, কাশিপুর, সুন্দরীমোড়, চেকপোস্ট, মন্না টলি, গেদুরা, যাদুরানী, হরিপুর ও ডাঙ্গী বাজার এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থনে নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে ধানের শীষের অনুকূলে চলে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধনির হাট থেকে ডাঙ্গী বাজার পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ধানের শীষের পক্ষে স্পষ্ট জনসমর্থনের চিত্র দেখা যাচ্ছে। পথসভা, গণসংযোগ ও স্থানীয় আলোচনায় মানুষের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা নির্বাচনী মাঠে নতুন গতি সঞ্চার করেছে।
এলাকাবাসীরা বলছেন, পরিবর্তনের প্রত্যাশা ও ভোটাধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই তারা ধানের শীষের প্রতি আগ্রহী হচ্ছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী প্রচারণাকে আরও প্রাণবন্ত করে তুলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঠাকুরগাঁও–২ আসনের এসব এলাকায় জনসমর্থনের ধারাবাহিক প্রবাহ ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে আসনটিতে নির্বাচনী হাওয়া ধানের শীষের দিকেই বইছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।