1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে সড়ক দুর্ঘটনায় মুরগি ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

যশোরে সড়ক দুর্ঘটনায় মুরগি ব্যবসায়ী নিহত

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ যশোর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন সতিঘাটা বেলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় তুষার (৩০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি ২০২৬ ৯টার দিকে। নিহত তুষার পিতা আকবর আলী, তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা পশ্চিমপাড়া বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে থেকে জানা যায় তিনি পেশায় একজন মুরগি ব্যবসায়ী। নিহত তুষার ব্যাটারি চালিত ভ্যানযোগে রাতে পোল্ট্রির মাল নিয়ে যশোর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে সতিঘাটা বেলতলা নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর যশোর–কেশবপুর মহাসড়ক থেকে গুরুতর আহত মুরগি ব্যবসায়ী তুষারকে উদ্ধার করে মাহিন্দ্রাচালক আব্দুর রাজ্জাক দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park