1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল র‍্যালি ও হাটসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল র‍্যালি ও হাটসভা অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নে মোটরসাইকেল র‍্যালি, হাটসভা ও জনসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুপুরে একটি মোটরসাইকেল র‍্যালি আমজানখোর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিকেলে স্কুল হাট বাজারে হাটসভা ও জনসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো. দরবেশ আলী। উদ্বোধনী বক্তব্য রাখেন আমজানখোর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন। সভাপতি,
মোঃ আবুল কালাম আজাদ (রাজু)

বক্তব্যে তিনি বলেন, “আমরা সবাই নবীর সেনা, বুলেটের ভয় করি না।” তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করার আহ্বান জানান।

শ্রী পালান চন্দ্র,
তিনি তার বক্তব্যে বলেন, “আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি; কিন্তু আমাদের ঠাকুরগাঁও-২ আসনের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই কেন উন্নয়ন হয়নি।”

সভায় আরও উপস্থিত ছিলেন মো. শেখ আইয়ুব আলী, সাবেক চেয়ারম্যান, ৭ নং আমজানখোর ইউনিয়ন এবং মো. শরিফুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রবিউল ইসলাম (এনসিপি)সহ বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park