
মোহাম্মদ আলী জিন্নাহ
জামালপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জামালপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কাপ পিরিচ প্রতিকে মাদারগঞ্জে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলা পৌর ভবনের পশ্চিম পাশে খোলা মাঠ থেকে কাপ পিরিচ প্রতিকের গণ মিছিল স্বতন্ত্র এমপি প্রার্থী সাদিকুর রহমান শুভ নেতৃত্বে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে প্রথমবারের মতো এমপি পদে তরুণ প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকি শুভ। গণ মিছিলটি উপজেলা থেকে বালিজুড়ী বাজার রোড় গালস্ স্কুল মোড়, চৌরাস্তা মোড়,ঠাকারবাড়ী মোড়, থানা মোড় ও থানা গেট হয়ে শহিদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। গণ মিছিলে হাজারো কর্মী ও সমর্থকরা অংশ নেন। এমপি প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ সকলের কাছে দোয়া ও ভোটারদের কাছে কাপ পিরিচ প্রতিকে ভোট কামনা করেন।