1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে আরবপুর ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী মামুন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

যশোরে আরবপুর ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী মামুন আটক

 

যশোর জেলা প্রতিনিধি, মোঃ জুম্মান হোসেনঃ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মামুন নামের এক আওয়ামীলীগের কর্মীকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটক মামুন আরবপুর দিঘীরপাড় এলাকার মৃত আয়ুবের ছেলে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, মামুন আওয়ামীলীগের সক্রিয় কর্মী। বর্তমানে তিনি নানা ধরণের অপরাধমুলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন। তিনি আওয়ামীলীগের হয়ে সরকারী কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। গত বছরের ১৩ নভেম্বর আওয়ামীলীগ সারা দেশে লকডাউনের ডাক দেন। যার অংশ হিসেবে ওই দিন ভোরে উপশহর এলাকায় পার্কিং এ থাকা একটি বাসে আগুন দেয় দূর্বিত্তরা। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামুনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park