1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

যশোরে ধানের শীষের প্রার্থী অমিতের প্রতি মুক্তিযোদ্ধাদের অকুণ্ঠ সমর্থন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

যশোরে ধানের শীষের প্রার্থী অমিতের প্রতি মুক্তিযোদ্ধাদের অকুণ্ঠ সমর্থন

 

যশোর জেলা প্রতিনিধি,মোঃ জুম্মান হোসেনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন যশোরের বীর মুক্তিযোদ্ধারা । আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যশোর ইউনিট কমান্ড আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এই প্রত্যয় ব্যক্ত করেন। মুক্তিযোদ্ধারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি রাজাকার-আলবদর বাহিনী ছড়ি ঘোরাবে—এমন বাংলাদেশ তারা আর দেখতে চান না।

সভায় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি আপনাদের সন্তান। আমার কোনো কর্মকাণ্ডে আপনাদের মাথা হেট হবে না। আমি যশোরের বীর মুক্তিযোদ্ধাদের ইজ্জত ও সম্মান রক্ষায় সামনের কাতারে থেকে নেতৃত্ব দেবো। আমার পরিবারে মুক্তিযুদ্ধের চেতনা গ্রথিত আছে। আমার পিতা-মাতা ছাত্রজীবন থেকেই স্বাধীন বাংলাদেশের জন্য লড়াই করেছেন এবং স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেছেন।”

তিনি আরও বলেন, “একমাত্র বিএনপিই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক। তিনি কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, রণাঙ্গনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছেন। তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা চালু করেন।”

অমিত বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর কিছু রাজনৈতিক দল যখন সংস্কারের নামে অতি-বিপ্লবী কথা বলেছিল, তখন একমাত্র বিএনপি স্পষ্ট ভাষায় বলেছিল যে একাত্তরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের প্রত্যাশিত সাম্য, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”

তিনি মুক্তিযোদ্ধাদের অভিভাবক সম্বোধন করে বলেন, “আপনাদের সাথে নিয়ে যশোরকে নতুনভাবে গড়তে চাই। এই যশোর হবে পরমত সহিষ্ণুতা ও রাজনৈতিক সম্প্রীতির শহর। আমার দ্বারা ভিন্ন মতের কোনো মানুষ অসম্মানিত হবে না।”

জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুল লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল মালেকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park