1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

ধানের শীষে ভোট চেয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার

 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে সেনাবাহিনীর ইসলামাবাদ ক্যাম্প ইনচার্জ মেজর ইনতিসার সালিমের নেতৃত্বে একটি দল উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহেল জাহান চৌধুরীকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী তাকে আটক করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করেছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে হত্যা মামলা, জুলাই বিপ্লবের মামলাসহ চাঞ্চল্যকর মামলা থাকলেও সরকার পতন পরবর্তী তিনি ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

বিগত বছরের শুরুর দিকে অনুপস্থিতির অজুহাতে তখনকার আরেক আলোচিত সমালোচিত ইউএনও তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলে কিছুদিন আড়ালে থাকেন।

সম্প্রতি সোহেল জাহান চৌধুরী খোলস থেকে বেরিয়ে এসে তার ঘরে উঠান বৈঠকের মাধ্যমে প্রকাশ্যে কক্সবাজার তিন আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের ধানের শীষের জন্য ভোট চান। যা ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় তুলে এবং আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার মাঝে ক্ষোভের সৃষ্টি করে।

সর্বশেষ গতকাল ২৮ জানুয়ারি দিনে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষের জন্য ভোট ক্যাম্পেইন শুরু করেন।

স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের অভিমত মূলত নিজের গ্রেফতার এড়াতে ও রাজনীতির মাঠে নতুনভাবে নিজকে প্রতিষ্ঠিত করতেই আলোচিত এ আওয়ামী লীগ নেতা রাতারাতি খোলস পাল্টে বিএনপির উপর মহলের সবুজ সংকেত পেয়ে ধানের শীষের জন্য ভোটের মাঠে নেমে নিজেকে শেষ রক্ষার চেষ্টা করেন। যা নিয়ে বিএনপির একটি অংশের মধ্যেও চাপা অসন্তোষ বিরাজ করছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park