
মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ৪নং বড় পলাশ বাড়ী ইউনিয়নের বুনিয়াডাঙ্গী এলাকার অধিবাসী মরহুম আকবরের জানাজায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।
মরহুম আকবর গতকাল বুধবার (২৮ জানুয়ারি) রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। জানাজায় আত্মীয়স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আল্লাহ তায়ালা মরহুম আকবরকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।