1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে মিরাজ (১২) ও রনক সরকার ওরফে ওমর আলী (১৫) নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগিনা। উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন ‘উদয় সাগর’ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ দিনাজপুরের বোচাগঞ্জ থানার ভরলা গ্রামের আল ইমরানের ছেলে। অপরজন রনক সরকার ওরফে ওমর আলী হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের মৃত আবদুল ওহাব সরকারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজ এক সপ্তাহ আগে হরিপুরে তার নানা কুদ্দুস সরকারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে বাবার সঙ্গে পুকুরপাড়ে গিয়ে মাছের খাবার দেওয়ার কাজে ব্যবহৃত ড্রামের নৌকায় ওঠার বায়না ধরে সে। তবে বাবা তাকে নিষেধ করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।

পরে বিকেল ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মিরাজ তার মামা রনককে নিয়ে আবারও পুকুরে যায়। একপর্যায়ে তারা ড্রামের নৌকায় করে পুকুরের মাঝখানে গেলে ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। এতে তারা দুজনই পানিতে তলিয়ে যায়।

সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে রনকের ব্যবহৃত একটি বাইসাইকেল পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টার পর পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মামা-ভাগিনার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park