
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. নাজির হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল উপজেলার রাউতনগর মিশনপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও। এ সময় নাজির হোসেনের নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নাজির হোসেন রাউতনগর মিশনপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. শাকিলার রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।