1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ-প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন দেলাওয়ার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করাই রাজনীতির অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১ নম্বর রুহিয়া ইউনিয়নের কুজিশহর পঞ্চায়েতপাড়া ও কবিরাজপাড়ায় বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় পঞ্চায়েতপাড়ার ৯১ বছর বয়সী জসিম উদ্দিন ও কবিরাজপাড়ার জন্মগত শারীরিক প্রতিবন্ধী কিশোর মোহাম্মদ শ্রাবণকে নিজ উদ্যোগে একটি করে হুইলচেয়ার দেন দেলাওয়ার হোসেন।

দেলাওয়ার হোসেন বলেন, সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা নানা সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের দায়িত্ব। ছোট একটি সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

তিনি বলেন, “অসহায়ের পাশে থাকে না—এমন রাজনীতি আমি করি না।”

এ সময় জামায়াতে ইসলামীর রুহিয়া উপজেলা আমীর আব্দুর রশিদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, ১ নম্বর রুহিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park