1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঠাকুরগাঁও জেলা শাখার আগামী ছয় মাসের জন্য ২৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. খলিলুর রহমানকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মোসলেম উদ্দিনকে।

যুগ্ম আহ্বায়করা হলেন—এ.কে.এম. শামসুল আলম, মো. আবুল হোসেন, মো. পান্জাব আলী, মাসুদ রানা ও হাফিজুর রহমান।

সদস্যসচিব করা হয়েছে মো. বদিউজ্জামান বাঘুকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. মোকাররম হোসেন সাদ্দামকে।

যুগ্ম সদস্যসচিবরা হলেন—মো. নুরুজ্জামান, ডা. তালেবুর রহমান, আবু সালেহ মোহাম্মদ সালাহউদ্দিন, মো. শাকিরুল মাস্টার, সোহেল রানা ও মোহা. জুলফিকার আলী খান।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে আবু রায়হান অপুকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার নুবায়েত হোসেন, আনোয়ার হোসেন ও আব্দুর রউফ।

সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আরাফাত হোসেন বুলবুল, মো. সোহাগ আলি, রোকসানা পারভীন, মো. ফিরোজ আলী ও মো. জুয়েল শেখ।

সদস্য হিসেবে রয়েছেন—হেলাল আহমদ, বাবুল ইসলাম, জেমি আক্তার, মো. মতিয়ার রহমান ও মো. মাহফুজুর রহমান মিন্টু।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কমিটিতে সদস্যদের নামের ক্রম জ্যেষ্ঠতা বিচারে নয়।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছয় মাসের জন্য ঠাকুরগাঁও জেলা এনসিপির এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিটি অনুমোদন করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সূত্র: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ১৬ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park