1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন
১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম

ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া, ভূল্লি) আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত উপনির্বাচন পরিচালনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
তিনি আরো বলেন, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে জামায়াত থেকে দেলাওয়ার হোসেন ভাইকে প্রার্থী প্রার্থী ঘোষণা করেছি। বিগত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ গ্রহণ করেছিলাম। সে নির্বাচনে আমরা আনুষ্ঠানিকভাবে বিজয়ী হতে না পারলেও শক্ত প্রতিদ্বন্দিতা করেছি। এবারের উপনির্বাচনেও আমরা অংশ নিচ্ছি। এই নির্বাচনকে আমরা সহজভাবে নিচ্ছি না। জয়লাভের লক্ষেই আমরা কাজ করছি। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম, কিন্তু ফলাফল জালিয়াতির মাধ্যমে আমাদের হারিয়ে দেয়া হয়েছে। এবারের নির্বাচনে জয়ী হয়ে আমরা সেটা প্রমান করব। সে লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
এই উপনির্বাচন শুধু ঠাকুরগাঁওয়ের নির্বাচন নয়, এটি কেন্দ্রীয় সংগঠনের নির্বাচন, উল্লেখ করে মাওলানা আব্দুল হালিম বলেন, এই নির্বাচন সরাসরি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তত্ববধান করবেন। সে লক্ষ্যে আজ এ অঞ্চলের বিভিন্ন দায়িত্বশীলগন এখানে এসেছেন। তারাও আপনাদের সাথে কাজ করবেন।
আগামী ১৯ সেপ্টেস্বর অনুষ্ঠিতব্য ঢাকা টু রংপুর লংমার্চকে সফল করতে নেতাকর্মীদের সর্বাত্মক অংশ গ্রহণের আহ্বান জানিয়ে মাও: আব্দুল হালিম বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ যেসকল দাবিতে ১১ দল লংমার্চ করছে তা এ দেশের ১৮ কোটি মানুষেরই দাবি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কাছে করা ওয়াদা ভূলে গেছে। যতদিন পর্যন্ত জনগণের দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রয়ি কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঠাকুরগাঁও-১ আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জামায়াতের দিনাজপুর জেলা আমাীর অধ্যক্ষ আনিসুর রহমান, পঞ্চগড় জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসেন, ঠাকুরগাঁও জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
এর আগে ঠাকুরগাঁও-১ আসনের মহিলা বিভাগের দায়িত্বশীলাদের নিয়ে অনুরুপ একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা মহিলা বিভাগের সাবেক দায়িত্বশীলা জাকীয়া জাবীন, বর্তমান দায়িত্বশীলা সাহেরা বানু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park