1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মলানী লজিস্টিক ক্যাম্পের টহলদল অভিযান চালায়। সহকারী পরিচালক শিহাব উদ্দিন, পিবিজিএমএস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালানো হয়।

এ সময় দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৭২/৭-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘পামওয়েল ঈদগাহ’ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি চালান পড়ে থাকতে দেখে বিজিবির টহলদল। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা। মাদকদ্রব্যগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে মাদক ও চোরাচালানের তথ্য বিজিবিকে জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park