1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোবারক আলী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারগিস আক্তার নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কামারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কামারপুর থেকে একটি সুজুকি মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত নারগিস আক্তারকে ধাক্কা দেন। এতে নারগিস আক্তারের হাত-পায়ের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও একাধিক স্থানে হাড় ভেঙে যায়। একই ঘটনায় মোটরসাইকেলচালক মোবারক আলীও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে মোবারক আলীর মৃত্যু হয়।

নিহত মোবারক আলী হরিপুর উপজেলার কামারপুকুর নন্দগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহত নারগিস আক্তার রাণীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামের রাব্বুলের স্ত্রী।

মোবারক আলীর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park