1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

বালিয়াডাঙ্গীতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে সিভিজি ওয়াকিং গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের REACTS-IN প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদ্দাম-ই-জানাত এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের REACTS-IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান সজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সিভিজি ওয়াকিং গ্রুপের সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা।
সভায় স্থানীয় জনগণের প্রয়োজন ও অগ্রাধিকার চিহ্নিত করে অংশগ্রহণমূলক ও বাস্তবমুখী উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে সিভিজি ওয়াকিং গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের REACTS-IN প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদ্দাম-ই-জানাত এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের REACTS-IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান সজীব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন কমিউনিটি ক্লিনিক (সিসি) থেকে আগত সিসি কমিটির সদস্যবৃন্দ, সিভিজি ওয়াকিং গ্রুপের সদস্য ও স্থানীয় প্রতিনিধিরা।
সভায় স্থানীয় জনগণের প্রয়োজন ও অগ্রাধিকার চিহ্নিত করে অংশগ্রহণমূলক ও বাস্তবমুখী উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করা হয়। জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, জনগণের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে পরিকল্পনা গ্রহণ করা হলে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর, টেকসই ও জনবান্ধব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park