1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ৭২ ঘণ্টায় ৪,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৭২ বার পঠিত

মোঃ ফজলুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ৭২ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার:
১৯ আগস্ট সকাল ৮টা ২৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন—মো. আলিমদ্দীন (৪৫), পিতা-মৃত বক্কা মোহাম্মদ এবং মো. দর্শন আলী (৪০), পিতা-মো. … রহমান। তাদের উভয়ের ঠিকানা—সাং-বড় পলাশবাড়ী (সরকার বস্তি), থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।

৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার:
২১ আগস্ট দুপুর ১২টা ৩৫ মিনিটে পৃথক অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. বুলবুল আহমেদ (৩২), পিতা-মো. আবুল হোসেন, মাতা-মোছা. মনোয়ারা বেগম, সাং-বেহারী (কাঠালিয়াপাড়া), এবং মো. মামুন মিয়া (২৯), পিতা-মৃত সবুর আলী, মাতা-মোছা. মরজিন খাতুন, সাং-লোহাগাড়া। তাদের উভয়ের থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়।

১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার:
২২ আগস্ট ভোর ৪টা ১৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—গোলাম রব্বানী (৩০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-আমগাঁও, থানা-হরিপুর; মোঃ খাইরুল আলম ওরফে খইরুল (৩৮), পিতা-মোঃ নুর হোসেন, সাং-বড়পলাশবাড়ী (বড়গছিয়া); এবং মোঃ আলম (৩৮), পিতা-মৃত এনামুল, সাং-বেলসাড়া (ঝুলিবস্তি)। তাদের মধ্যে গোলাম রব্বানীর থানা-হরিপুর এবং খাইরুল আলম ও মোঃ আলমের থানা-বালিয়াডাঙ্গী। সকলের জেলা-ঠাকুরগাঁও।

সব মিলিয়ে গত ৭২ ঘণ্টায় পৃথক অভিযানে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার এবং ৭ জনকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park