1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৪৮ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে রাণীশংকৈলগামী পাকা রাস্তার পাশে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি, ২০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের সামনে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন—মো. বুলবুল আহমেদ (৩২), পিতা মো. আবুল হোসেন, মাতা মোছা. মনোয়ারা বেগম, সাং-বেহারী (কাঠালিয়াপাড়া), এবং মো. মামুন মিয়া (২৯), পিতা মৃত সবুর আলী, মাতা মোছা. মরজিন খাতুন, সাং-লোহাগাড়া। তাদের উভয়ের থানা দেবীগঞ্জ, জেলা পঞ্চগড়।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৩০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গী থানাসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা স্বীকার করেছে। পলাতক অপর আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park