1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬০০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের জিয়াবাড়ী (দক্ষিণদুয়ারী) গ্রামের বাসিন্দা মো. সাদেকুল ইসলাম (প্রায় ৩৫) বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে বন্যার পানিতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন সাদেকুল ইসলাম। মাছ ধরার একপর্যায়ে তার মৃগী রোগের খিঁচুনি (ফিট) উঠলে তিনি পানিতে পড়ে যান। এ সময় তিনি আর উঠে আসতে না পারায় ঘটনাস্থলেই নিখোঁজ হন।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। সকাল আনুমানিক ৬টার দিকে একটি পুকুরপাড়সংলগ্ন বন্যার পানিতে তার মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে তাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

সাদেকুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বন্যার সময় মাছ ধরতে গিয়ে কিংবা পানিতে চলাচলের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই এ ধরনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park