1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

খুটাখালীতে কিশোরের আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

খুটাখালীতে কিশোরের আত্মহত্যা

 

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে মায়ের সাথে অভিমান করে আবদুল্লাহ আল নোমান (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বনয়াপাড়া পানিরছড়া গ্রামে ঘটে এ ঘটনা।

নোমানের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তার মার সাথে অভিমান করে কাউকে কিছু না বলেই নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নোমান বর্ণিত ইউনিয়নের পুর্বনয়াপাড়া গ্রামের প্রবাসী ফকির মোহাম্মদের ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার জিসান শাহরিয়ার বলেন, পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park