1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল-গাঁজাসহ আটক ৪ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও ও বড় খোঁচা বাড়ি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) পরিচালিত অভিযানে মোট চারটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। অভিযানে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— আরমান (৩১), পিতা বকুল মিয়া; রিফাত (২৬), পিতা লিয়াকত আলী; রুবেল (২৪), পিতা স্বপন মিয়া এবং মো. মনিরুজ্জামান (৪০), পিতা মো. খায়রুল আলম।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও আজাহারুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপর আসামি মো. মনিরুজ্জামানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৬৭০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park