1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ধনতলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ৪ শতাধিক মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ধনতলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ধনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বোয়ালিমোড় বাজারে একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ ক্যাম্পে ৪ শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়া ১ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চশমা এবং ২ শতাধিক মানুষের মধ্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চক্ষু পরীক্ষায় ৫৫ জন ছানি রোগী শনাক্ত হলে তাদের বাসযোগে গ্রামীণ চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন, থাকা-খাওয়া এবং যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে গ্রামীণ চক্ষু হাসপাতাল ও ব্র্যাক ব্যাংক। আয়োজন করে ধনতলা যুব উন্নয়ন সংগঠন।

অনুষ্ঠান শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জুনায়েদ আল আমিন বলেন, “মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সকলের সহযোগিতা নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

ফ্রি চক্ষু ক্যাম্পে ধনতলা যুব উন্নয়ন সংগঠনের সদস্যবৃন্দ, গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা এবং ধনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকার প্রত্যাশা করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park