1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পীরগঞ্জে কিশোরীকে পার্কের ভুতের বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার ঝিলমিল বিনোদন পার্কে এক স্কুলছাত্রীকে (১৫) নিয়ে যাওয়ার পর তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুন সকালে ওই স্কুলছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় প্রতিবেশী মনিরুজ্জামান মনির (২২) তাকে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার কথা বলে ঝিলমিল বিনোদন পার্কে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, পার্কে যাওয়ার কিছুক্ষণ পর কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ৩০ জুন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মনিরুজ্জামান মনিরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, ভুক্তভোগীর জবানবন্দি আদালতে রেকর্ড করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীর পরিচয় আইনগত কারণে প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park