1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবির) অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

লমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবির) অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

 

মোঃ তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও কঠোর নজরদারি অব্যাহত রেখেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

বুধবার ২৮ জানুয়ারী বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ লালমনিরহাট সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়ন এলাকার তিনটি সংসদীয় আসনের ৫টি উপজেলায় মোট ১৯টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। বিজিবি সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অনুপ্রবেশ প্রতিরোধ করছে।

বিজিবি আশা করছে, এই পদক্ষেপ নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park