1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রুহিয়ায় মাদকবিরোধী সভায় মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় মানিক চন্দ্র সরকার (৩৫) নামে এক ব্যক্তি, যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয়, প্রকাশ্যে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (২৯ জুন) রাতে রাজাগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় তিনি অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন। আত্মসমর্পণকারী মানিক চন্দ্র সরকার রাজাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জয়দেব চন্দ্র সরকারের ছেলে।

সভায় উপস্থিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে মানিক চন্দ্র সরকার অতীত কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ করেন এবং ভবিষ্যতে কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবেন না বলে অঙ্গীকার করেন।

রমিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সিনিয়র সহ-সভাপতি আলহাজ আমিনুর রহমান রিপন, সহ-সভাপতি আহসান হাবীব মাস্টার ও রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী, রুহিয়া থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রুহিয়া থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিক, রাজাগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মো. বেলাল হোসেন, রাজাগাঁও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আব্দুল খালেকসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে যারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়ার পাশাপাশি মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park