1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বিলুপ্ত সমিতির নামে আদিবাসীদের জমি দখলের অপচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর এলাকায় একটি বিলুপ্ত সমবায় সমিতির নাম ব্যবহার করে আদিবাসী ও সাধারণ মানুষের পৈত্রিক ও খরিদা জমি দখলের অপচেষ্টা, ভুয়া মামলা দিয়ে হয়রানি এবং জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২৮ জুন) ঘনিমহেষপুর এলাকায় নুরেশ দাসের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়েল দাস।

লিখিত বক্তব্যে জানানো হয়, ‘৭৪৬ নং ঘনিমহেষপুর বহুমুখী জনকল্যাণ কৃষি সমবায় সমিতি’ ১৯৭৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দীর্ঘ সময় কোনো কার্যক্রম পরিচালনা না করায় সমবায় অধিদপ্তরের ৩০ অক্টোবর ২০১৪ সালের আদেশে সমিতিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়া ২০২২ সালের ৩১ আগস্ট উপজেলা সমবায় অফিসার লিখিতভাবে সমিতিটির কোনো বৈধ অস্তিত্ব নেই বলে জানান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সমিতিটি বিলুপ্ত হওয়ার পরও ২০২২ সালে কিছু ব্যক্তি ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে একটি কথিত কমিটি গঠন করে আদিবাসী ও সাধারণ মানুষের পৈত্রিক এবং খরিদা জমির মালিকানা দাবি করছেন। এতে এলাকার প্রকৃত জমির মালিকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, জমি সংক্রান্ত বিরোধে বিভিন্ন আদালত ও প্রশাসনিক কর্তৃপক্ষের একাধিক রায়ে তাদের পক্ষে সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে ১৪৪/১৪৫ ধারার মামলার রিভিশন আবেদন নামঞ্জুর, কথিত ৭৩২ নম্বর খতিয়ান বাতিল এবং সেই আদেশের বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে একটি মহল বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্যবহার করে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ঠাকুরগাঁও জেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম ও উপজেলা সমবায় অফিসার রমজান আলীর বিরুদ্ধে বিলুপ্ত সমিতির নামে একটি কথিত কমিটি অনুমোদন এবং গত ২৭ জুন ওই সমিতির বার্ষিক সাধারণ সভা আয়োজন ও সংশোধিত নিবন্ধন সনদ প্রদান করার অভিযোগও তোলা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে জেলা সমবায় অফিসার, উপজেলা সমবায় অফিসার বা অভিযুক্ত অন্য পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, পূর্ববর্তী আদালতের রায় বাস্তবায়ন, বিলুপ্ত সমিতির নামে অনুমোদিত কথিত কমিটি বাতিল এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park