1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রুহিয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ২

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

মো: ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানাধীন ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর হাজির উদ্দিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাধবপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে মো. মতিউর রহমান ওরফে বুদু (৩৫) এবং একই গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের বসতবাড়ির গোয়ালঘরের সামনের উঠানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১২/৫০, তারিখ: ২৮ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো. বদিউজ্জামাল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park