1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ১৩০ পিস ইয়াবা আটক ২

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৯০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা ও অন্যান্য আলামতসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী চুনিহারি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার ঝিকরা (দলুয়া) গ্রামের মো. হারুন অর-রশিদ (৪৫) এবং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট) এলাকার মো. দুলাল হোসেন (২৯)।
পুলিশ জানায়, আটক দুইজনের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৪ হাজার ৮৫০ টাকা, দুটি মোবাইল ফোন, একটি চার্জার এবং একটি চার্জারচালিত ভ্যান জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের গতিবিধির ওপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মাধ্যমে একটি সম্ভাব্য মাদক চক্রের কার্যক্রমে আঘাত হানা সম্ভব হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী কিংবা সেবনকারী—কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদকমুক্ত ঠাকুরগাঁও গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতেও জনগণের সহযোগিতা প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park