1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে স্বামীকে ছুরিকাঘাতের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৭১ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর শহরের স্বর্ণপট্টি এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। আহত স্বামীকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে স্বর্ণপট্টি এলাকায় রাস্তার ওপর তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে মোছা. পারুল আক্তার (৩৫) তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি ধারালো ছুরি বের করে স্বামী মো. সুলতান মিয়ার বুকের ডান পাশে আঘাত করেন। পারুল আক্তারের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায়।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহত সুলতান মিয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park