1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে ২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২২৩ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ হুসনেয়ারা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হুসনেয়ারা বেগম উপজেলা শহরের ফুলতলা গ্রামের মরহুম বাবলুর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানতে পারে, হুসনেয়ারা বেগম বিপুল পরিমাণ মাদক নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে থানার একটি দল তার বাড়ির আশপাশে নজরদারি শুরু করে।
পরে অভিযান চালিয়ে তার শয়নকক্ষ তল্লাশি করে ঘরের ভেতরে একটি ব্যাগে লুকিয়ে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, এ ঘটনায় হুসনেয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park