1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ে ৩২ বান্ডিল গাঁজাসহ আটক ২, পিকআপ জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত

মো. ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের ভূল্লী-ফারাবাড়ি সড়কের বকুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ বান্ডিল গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মো. খোরশেদ (৪৪) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্র নগর গ্রামের মৃত হাছান আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪০)।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস দল বকুলতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের অভিযোগে পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয় এবং মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০৪, তারিখ: ১৭ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park