1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে মহিষের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩০ বার পঠিত

মো. ফজলুর রহমান, ঠাকুরগাঁও:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বজ্রপাতে একটি মহিষের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেরবাড়ী গ্রামের বাসিন্দা উমের আলীর মালিকানাধীন মহিষটি মাঠে অবস্থানকালে আকস্মিক বজ্রপাতের শিকার হয়। ঘটনাস্থলেই মহিষটির মৃত্যু হয়।
মহিষটির মৃত্যুর ফলে খামারি উমের আলীর উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং মৃত মহিষটি দেখতে যান।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, চলমান বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় গবাদিপশু ও মানুষকে নিরাপদ স্থানে রাখার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park