1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

হরিণমারি সূর্যপুরী আমের জিআই স্বীকৃতির দাবিতে স্মারকলিপি

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮০ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি নয়াবাড়ী গ্রামের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন ঠাকুরগাঁও জজ কোর্টের সিনিয়র আইনজীবী জাহিদ ইকবাল।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হরিণমারি নয়াবাড়ী গ্রামে প্রায় দুই বিঘা জমিজুড়ে বিস্তৃত একটি সূর্যপুরী আমগাছ প্রায় ২০০ বছর ধরে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, এটি এশিয়ার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী আমগাছ। গাছটির ফল ‘হরিণমারি সূর্যপুরী আম’ নামে পরিচিত।
এ কারণে আমটির ঐতিহাসিক ও স্বকীয় বৈশিষ্ট্য বিবেচনায় জিআই পণ্য হিসেবে নিবন্ধনের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, জিআই স্বীকৃতি পেলে এ অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি দেশ-বিদেশে সূর্যপুরী আমের পরিচিতি বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park