1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঠাকুরগাঁও জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মো: ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে সহায়তা করে। একইসঙ্গে বায়ুর গুণগত মান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park