
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টরের চাপায় সিপা (১৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার কুয়েত মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিপা উপজেলার লেহেম্বা গ্রামের গোবিলাল ও সুমি রানীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কোচিং শেষে সাইকেলে করে বাড়ি ফিরছিল সিপা। পথে কুয়েত মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাণীশংকৈল থানা পুলিশের হেফাজতে দেন।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।