1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

রান্নাঘরের আগুনে বালিয়াডাঙ্গীতে দুই বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ২৩০ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মেদদাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর, আসবাবপত্র ও কৃষিপণ্য পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো মেদদাপাড়া গ্রামের চৈতুর ছেলে ইয়াসিন আলী এবং ঘুঘুলাল মেম্বারের ছেলে নুরুজ্জামান।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আলীর বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে থাকা খড়সহ দাহ্য সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের নুরুজ্জামানের বাড়িতেও ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুই পরিবারের ভুট্টার খড়ের ঘর, বসতঘর, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া ঘরে থাকা তিনটি সেচ মেশিনও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় গরু-ছাগল নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে, ফলে প্রাণিসম্পদের বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, আগুনে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা সরকারি সহায়তা ও সমাজের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park