
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ঘাস মারা বিষ পান করে সুনিল শীল (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
নিহত সুনিল শীল উপজেলার ২ নম্বর কোষারানীগঞ্জ ইউনিয়নের রামদেবপুর গ্রামের বিঘানু শীলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে তিনি ঘাস মারা বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।