1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোকে স্কুল ছাত্রের আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে রাহেল (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার বৈরচুনা ইউনিয়নের ইন্দ্রল মোল্লাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে রাহেলের মা ক্যান্সারে মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে তার বাবা রফিকুল ইসলাম দ্বিতীয় বিয়ে করলে পারিবারিক পরিস্থিতি আরও পরিবর্তিত হয়।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, রাহেল কিছুদিন আগে ঢাকায় কাজের উদ্দেশ্যে গেলেও পরে বাড়িতে ফিরে এসে ইন্দ্রল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়। সম্প্রতি কিস্তিতে একটি মোবাইল ফোন কিনে আর্থিক সমস্যায় পড়ে এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় আরও হতাশ হয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, সে মোবাইল গেম ফ্রি ফায়ারে আসক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিল। পরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park