1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিশু রামিসাকে নির্মম হত্যার প্রতিবাদে এবং দেশব্যাপী নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে) বাদ জুমা বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় ছাত্রশক্তি (এনসিপি), বালিয়াডাঙ্গী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি (এনসিপি) বালিয়াডাঙ্গী উপজেলার আহ্বায়ক জুনাইদ আল ফুয়াদ, সদস্য সচিব মোঃ আবু কাওসার চৌধুরী, মূখ্য সংগঠক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোরশেদ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন যুব শক্তি (এনসিপি) ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা মোঃ রোমান বাদশা, সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী, গণমাধ্যমকর্মী এবং বালিয়াডাঙ্গী উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার মতো নির্মম হত্যাকাণ্ড সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সামাজিক সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, নিরাপদ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয় মানববন্ধনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park