
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঋষিকেশ রায় লিটনের বড় ছেলে ঋত্বিক রায়সহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোরে ঠাকুরগাঁও রোড থেকে চৌরাস্তা অভিমুখে যাওয়ার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় ঋত্বিক রায়, তিনি ঋষিকেশ রায় লিটনের বড় ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।