1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

দীর্ঘ ৫ বছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও): দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব কার্যক্রম চালু হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গাইনী চিকিৎসক সংকট, অ্যানেসথেসিয়া ও প্রয়োজনীয় জনবলের অভাবে সিজার কার্যক্রম বন্ধ ছিল। ফলে উপজেলার গর্ভবতী মায়েদের জরুরি প্রসব সেবার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হতো। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতে পড়তেন রোগী ও স্বজনরা।
পুনরায় চালু হওয়া এ কার্যক্রমের প্রথম সিজার সম্পন্ন করেন গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. স্মৃতি হক। এসময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
সিজার কার্যক্রম চালু উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. আনিছুর রহমান। তিনি হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিভিল সার্জন ডা. আনিছুর রহমান বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ মাতৃসেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। বালিয়াডাঙ্গীতে পুনরায় সিজার কার্যক্রম চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি হাসপাতালে পুনরায় সিজার সেবা চালু হওয়ায় স্বল্প খরচে নিরাপদ চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে এবং দরিদ্র পরিবারের ভোগান্তি অনেকাংশে কমবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park