1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

ঈদ হাটে নিরাপত্তায় পুলিশের কঠোর নির্দেশনা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ফজলুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলার পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা বজায় রাখতে হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

সোমবার (১৮ মে) ঠাকুরগাঁও পুলিশ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও।
সভায় আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের সুবিধা-অসুবিধা, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে জাল টাকার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এ বিষয়ে হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এছাড়া সড়ক ও মহাসড়কে কোনো অবস্থাতেই পশু লোড-আনলোড না করার নির্দেশনা দেওয়া হয়, যাতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ/রাণীশংকৈল সার্কেলসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park