1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

নীলফামারীতে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

নীলফামারী প্রতিনিধি আল মিজান ইসলাম:
নীলফামারীতে ঘরে আটকে রেখে স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম বিথী আক্তার (২৫)। তিনি নীলফামারী সদর উপজেলার বাসিন্দা।
শুক্রবার (১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত বিথী আক্তার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথী বড়বাড়ি গ্রামের বাবুল হোসেনের মেয়ে এবং এক সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে একই উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী জামবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাজু মিয়ার সঙ্গে বিথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা নীলফামারী সদর উপজেলার গাছবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
ঘটনার দিন ৯ মে (শনিবার) বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সাজু মিয়া বিথী আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তিনি ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে সন্তানসহ পালিয়ে যান।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এসে তালা ভেঙে বিথী আক্তারকে উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের মা মাসুদা বেগম বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করা হতো। আমরা অনেক সহ্য করেছি। শেষ পর্যন্ত আমার মেয়েকে পুড়িয়ে হত্যা করা হলো। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park