1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

শিশু আরমানের জীবন বাঁচাতে সাহায্যের আবেদন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাশিপুর চিকনমাটি (পশ্চিম পাড়া) এলাকার দুই বছর পাঁচ মাস বয়সী শিশু মোঃ আরমান (Md ARMAN) বর্তমানে “নিউরোব্লাস্টোমা (Neuroblastoma)” নামক জটিল ক্যান্সার রোগে আক্রান্ত। সম্প্রতি ঢাকায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার শরীরে এই মরণব্যাধি শনাক্ত হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত কেমোথেরাপিসহ উন্নত চিকিৎসা শুরু না করলে শিশুটির অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়তে পারে। বর্তমানে তার চিকিৎসার জন্য কেমোথেরাপি, বিভিন্ন মেডিকেল পরীক্ষা ও হাসপাতালে ভর্তি বাবদ বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে।

আরমানের পরিবার জানায়, এত ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তাই সমাজের হৃদয়বান ও বিত্তবান মানুষের কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তারা।

শিশু আরমানের বাবা মোঃ দুরুল ইসলাম বলেন, “আমার ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের সামান্য সাহায্যও আমার সন্তানের জীবন রক্ষা করতে পারে।”

যোগাযোগ ও সহায়তা পাঠানোর ঠিকানা:

মোঃ দুরুল ইসলাম

গ্রাম: কাশিপুর চিকনমাটি (পশ্চিম পাড়া)

উপজেলা: রানীশংকৈল, জেলা: ঠাকুরগাঁও

বিকাশ/নগদ: 01783-748617

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park