1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর ও সাংগঠনিক সম্পাদক ফজলুর নির্বাচিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৯ বার পঠিত

ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের প্রধান মোঃ মকবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোটে, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ৪৯ ভোটে এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নূরনবী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোটে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যকরী সদস্য (৩) পদে জিয়াউর রহমান ৫২ ভোটে, রবিউল আউয়াল ৫১ ভোটে এবং মশিউর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মোঃ আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park